আতর কেনা ও ব্যবহার: সাধারণ প্রশ্ন
আতর কতক্ষণ থাকে?
ত্বক, আবহাওয়া, ঘাম, পরিমাণ ও ফর্মুলার উপর নির্ভর করে। সবার জন্য একই সময় বলা যায় না।
কোথায় লাগাব?
কবজি বা গলার পাশে অল্প পরিমাণে ব্যবহার করা যায়। সংবেদনশীল ত্বকে আগে ছোট জায়গায় পরীক্ষা করুন; চোখ, কাটা বা জ্বালা করা ত্বকে লাগাবেন না।
কাপড়ে লাগানো যাবে?
তেল হওয়ায় কাপড়ে দাগ হতে পারে। অদৃশ্য ছোট জায়গায় আগে পরীক্ষা করুন।
প্রথমবার কোন আতর নেব?
ফ্রেশ, উডি, মাস্কি বা মিষ্টি—আপনার পছন্দ, তীব্রতা ও ব্যবহারের সময় আমাদের জানান। বর্তমান ব্যাচ মিলিয়ে বিকল্প জানাব।
৩.৫ মি.লি. কতদিন চলে?
কতটুকু ও কতবার ব্যবহার করেন তার উপর নির্ভর করে; নির্দিষ্ট মাসের গ্যারান্টি দেওয়া যায় না।
শপে আসা যাবে?
জি। ওয়্যারী শপের ঠিকানা ও সময় দেখুন এবং আসার আগে ফোন করুন।